
কোন সহিংস ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ-৩ আসনে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন। নির্বাচনে ১ লাখ ৭৪ হাজার ১২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মতিয়ার রহমান।
তাঁর নিকটতম ধানের শীর্ষের প্রার্থী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯০৩ ভোট।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এনামুল হাসান জানান, (কোটচাঁদপুর-মহেশপুর) দুই উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ সংসদীয় আসন।
এ দুই উপজেলার মোট ভোটার ছিল ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। যার মধ্যে ২ লাখ ১৭ হাজার ৪ শত ৭০ জন পুরুষ আর ২ লাখ ১৩ হাজার ৫ শত ৪২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। এ ভোট নেয়া হবে ১৬৬টি কেন্দ্রের ৭৭৯টি বুথের মাধ্যমে।
বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট থেকে ভোট গ্রহন শুরু হয়। চলে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত। কেন্দ্রগুলোয় সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল ভাল ছিল। তবে প্রতি কেন্দ্রে নারী ভোটার ছিল চোখে পড়ার মতো।
তবে হাঁ না ভোটের কোন ফলাফল পাওয়া যায়নি।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৭ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৮ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে