
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ শহরের ভূষণ রোডে তাঁর নির্বাচনী অফিসটি ভাঙচুর করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
জানা গেছে, রাত ৮টার দিকে একদল যুবক ওই অফিসে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল, বেশ কয়েকটি চেয়ার এবং টেবিলের গ্লাস ভাঙচুর করেন। এ সময় সেখানে ককটেলের কৌটা পড়ে থাকতে দেখা যায়। একই সময় শহরের বৈশাখী তেলপাম্প এলাকা ও পৌর শহরের হেলাই গ্রামে সাইফুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিকভাবে কারা এই হামলা চালিয়েছে, তা জানা যায়নি।
ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাইফুল ইসলাম। তবে তিনি এ ব্যাপারে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করছি। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১০ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে