ঝিনাইদহের শৈলকুপায় মারামারি থামাতে যাওয়া এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুফী শেখ (৩২)। তিনি ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্দেখালী গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর সঙ্গে তাঁর ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্রিস। সে সময় শাকেন ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে তাঁদের মধ্যে মারামারি শুরু হয়।
একপর্যায়ে প্রতিবেশী সুফী মারামারি ঠেকাতে গেলে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে