
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য কমিটির সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবুল কাশেম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ড. মো. শফিকুল ইসলাম, ড. মোহা. আব্দুস সামাদ, ড. নূরুন নাহার, মো. আব্দুস শাহীদ মিয়া ও ড. এ এস এম আয়নুল হক আকন্দ।
এ ছাড়া যুগ্ম সম্পাদক ড. মো. রশিদুজ্জামান, মো. ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মো. হাফিজুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ড. মুহা. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক, ড. মো. জালাল উদ্দিন, সহদপ্তর সম্পাদক ড. মো. নাসির উদ্দিন খান ও কোষাধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ।
প্রচার সম্পাদক ড. মো. শাহীনুজ্জামান, সহপ্রচার সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ কে এম রাশেদুজ্জামান, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক সম্পাদক ড. মো. জাহিদুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক ড. মোছা. খোদেজা খাতুন, কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মো. মিজানুর রহমান ও ড. মো. নজিবুল হক।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাইয়ের ছাত্র আন্দোলনের চেতনা অনুযায়ী নতুন করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রমে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশ সৃষ্টিতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব ইনশা আল্লাহ।’

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে