
কুষ্টিয়ার দৌলতপুরে জাহানারা বেগম (৪৫) নামের এক বাক্প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার সামনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ঘেরাও করে এ কর্মসূচি পালন করেন নিহত জাহানারার গ্রামের মানুষ।
বিক্ষোভ চলাকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ খুনিদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন।
তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
গত শনিবার সকালে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দাড়েরপাড়া এলাকায় গোরস্তানের পাশে থাকা একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় জাহানারার লাশ উদ্ধার করে পুলিশ। জাহানারা ওই ইউনিয়নের দৌলতখালী এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে।
ওসি নাজমুল হুদা আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, ‘জাহানারা বেগম হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আমরা তাঁদের আশ্বস্ত করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে