যশোর শহরতলীর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত বা ভোটকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপির যশোর সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আমরা খবর পেলাম শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা দূর থেকে দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে। এবং গোটা এলাকায় বিকট শব্দে আওয়াজ হয়। আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ সদস্যরাও এসেছেন। তবে ঘটনায় ভোটকেন্দ্রে কোনো সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে