
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকায় সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন ওই দুই ভারতীয় নাগরিক। এ সময় উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৮৫/১৩-এস-সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যাচাই-বাছাই শেষে বিএসএফের অনুরোধের ভিত্তিতে মানবিক বিবেচনায় ওই দুই ভারতীয় নাগরিককে তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বিজিবি।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকেছিলেন ওই দুই ভারতীয় নাগরিক। যথাযথ প্রক্রিয়া মেনে তাঁদের ফেরত দেওয়ার মাধ্যমে বিজিবি তার পেশাদারত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে