
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ‘বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ শনিবার খুবি ক্যাম্পাস, রেভারেন্ড পলস্ হাইস্কুল এবং দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক স্কুলে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ২৭০ জন অংশ নেন, যা মোট পরীক্ষার্থীর ৮৪.২০ শতাংশ।
এদিকে পরীক্ষা চলাকালে খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক স্কুল এবং রেভারেন্ড পলস্ হাইস্কুলে পরীক্ষার কক্ষ ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধিদলের সমন্বয়ক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ জানুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে