
খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের (ইউআইএইচপি) ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সেফগার্ড ইস্যুজ অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি বলেন, ‘কনস্ট্রাকশন সাইটগুলোতে দুর্ঘটনা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে মালামাল লোড-আনলোডের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে শ্রমিক ও কর্মীদের পাশাপাশি অংশীজনেরাও দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই এ ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘কনস্ট্রাকশন কাজ চলাকালে শ্রমিকদের পাশাপাশি সুপারভাইজারদেরও সচেতনতামূলক ব্যবস্থা নিতে হবে, যাতে শ্রমিক-কর্মীরা দুর্ঘটনারোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের উদ্দেশ্য ও অগ্রগতিসহ নানা দিকে আলোকপাত করেন প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। পাওয়ার পয়েন্টের মাধ্যমে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইস্যুর বিভিন্ন দিক তুলে ধরেন পরিবেশ বিশেষজ্ঞ ড. মো. বেল্লাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং ইউআইএইচপির ফোকাল পয়েন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. জি এম আতিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. রকিবুল ইসলাম। এই প্রশিক্ষণে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের মেশিন লার্নিংয়ের প্রশিক্ষণার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও কনস্ট্রাকশন সাইটগুলোর শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে