
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ জানান, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীর আহমেদের বাড়ির গেটে ১৩ ডিসেম্বর রাতে কয়েকজন বখাটে আড্ডা দিচ্ছিলেন। তাঁদের সরে যেতে বললে কথা-কাটাকাটির একপর্যায়ে ডালিম, সজলসহ আরও কয়েকজন তানভীরকে বেদম মারধর করেন এবং ইট দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেন। গুরুতর আহত তানভীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিনহাজুল আবেদীন জানান, এ ঘটনার বিষয়ে বিএনপি নেতাদের অবহিত করা হলে তারা লিখিত অভিযোগ দিতে বলেন। ১৪ ডিসেম্বর অভিযোগ জমা দেওয়ার পর দুই নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘ছাত্রদের অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা পাওয়ায় ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে