
নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। কটকা ট্র্যাজেডি স্মরণে আজ বৃহস্পতিবার শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন, শোকসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
২০০৪ সালের ১৩ মার্চ সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন, বুয়েটের ২ জনসহ মোট ১১ ছাত্র-ছাত্রী সমুদ্রে ডুবে মারা যান। এ ঘটনা স্মরণে পরের বছর থেকে দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এ বছর শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শোকাবহে সাজানো হয়।
বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে কালো ব্যাজ ধারণ করে উপাচার্য ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। এরপর কটকা স্মৃতিস্তম্ভে গিয়ে নিহতদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন, প্রভোস্ট কাউন্সিল, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুজন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দেওয়া হয়। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া এতিমদের সঙ্গে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে