
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জন্মদাতা বাবার লালসার শিকার হয়ে এক কিশোরীর তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে (৪৫) মারধর করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, ‘২২ দিন আগে ভাগনিকে বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েক দিন পরই তার শারীরিক গঠনে শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তারা ভাগনিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায় সে অন্তঃসত্ত্বা।’
কিশোরীর মা বলেন, ‘আমি বোনের বাড়িতে থাকার সুবাদে গত বছরের ডিসেম্বরে মেয়েকে ধর্ষণ করে আমার স্বামী। এরপর একাধিকবার সে এই কাজ করেছে। ভয়ে মেয়ে কিছু বলেনি। এখন সে তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
স্থানীয় গ্রাম পুলিশ বলেন, ‘ওই কিশোরীর কাছে ঘটনা জানতে চাইলে সে জানিয়েছে, তার বাবা এই কাজ করেছে। পরে বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলমডাঙ্গা থানার ওসিকে জানাই। গতকাল বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘটনা জানার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ওই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে