
বাগেরহাটের চিতলমারী থানার পুলিশের বিশেষ অভিযানে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান (৫৭) গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে একটি বিস্ফোরক মামলায় সদর বাজারের ফজুলর তালুকদারের চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে