‘দেশে উন্নতজাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করা হচ্ছে। এ জন্য চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তাই দেশে আর পেঁয়াজের সংকট থাকবে না। আমরা বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারব’-বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুরে মো. জাহিদুল ইসলামের গ্রীষ্মকালীন পেঁয়াজখেত পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আর কোনো বড় বিপর্যয় না আসলে সারসহ কৃষিপণ্যের কোনো সংকট হবে না।’
মৌসুম শুরুর অনেক দিন পর সরকারি প্রণোদনার বীজ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি কর্মকর্তারা কাজ করেন না। তাঁরা সময়মতো বীজ আনেন না ও বিতরণ করেন না। তাঁরা ঢিলেঢালা। আপনারা মিডিয়াতে এসব লেখেন না কেন?’
পেঁয়াজখেত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুল রহমান মঞ্জু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ, উপজেলা কৃষক জোটের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এর আগে জীবননগর উপজেলা কৃষক জোটের পক্ষ থেকে কৃষিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে