
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার ‘রহস্যজনক’ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সমন্বয়ে গঠিত ‘বন্ধন-৩২’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘শিক্ষার্থীদের হাতে বিভাগীয় তদন্ত চাই, ছাদ থেকে পড়ে গেল? নাকি ফেলে দিল, আত্মহত্যা নাকি হত্যা, আমার বোন হত্যার বিচার চাই’সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শাহিদা আখতারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মখলেচুর রহমান সুইট বলেন, ‘নওরীনের মৃত্যু আমাদের মনে অনেক প্রশ্ন তুলেছে। এর আগে ফোকলোর স্টাডিজ বিভাগের নিশাত নামের এক শিক্ষার্থীকে স্বামীর পরিবার থেকে হত্যা করা হয়েছিল। সেটার বিচারও আমরা পাইনি। নিশাতের পর নওরীন। আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।’
বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহিদা আখতার বলেন, ‘নওরীনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। নওরীনের মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সহজভাবে মেনে নিতে পারেনি। নওরীন নুসরাত ছিল বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি, যারা তাকে অনুসরণ করত। নওরীনের নুসরাতের এ মৃত্যু আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি বলে আমরা বারবার পথে নেমে আসছি, সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘নওরীনের মৃত্যুর বিষয়ে অনেক তথ্য আসছে। আমরা তো অন্যায় কিছু আবদার করছি না। আমরা চাচ্ছি কী ঘটেছিল, সেটা বেরিয়ে আসুক। হত্যা বা আত্মহত্যা যা-ই হোক। আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
প্রসঙ্গত, বিয়ের মাস না পেরোতেই ৮ আগস্ট স্বামীর বাসার ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান নওরীন। এরও আগে গত ২১ জুলাই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে