
ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সীমান্তপথে ভারতে পালানোর সময় গোপন খবরের ভিত্তিতে বিজিবি শিকারপুর সীমান্ত এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে। এ সময় তাঁকে পাচারে সহায়তাকারী পালিয়ে যান।
এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসাদুর রহমান কিরণ জানান, তিনি শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে ১ লাখ টাকার বিনিময়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিরণকে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর তাঁকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন কিরণ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে