
মাগুরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে গতকাল বুধবার মধ্যরাতে গৃহবধূ রুমি খাতুন একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু হাসপাতালজুড়ে সেই আনন্দ মুহূর্তে যেন তীব্র বেদনার স্মারক হয়ে ওঠে। এই নবজাতককে কোলে নিয়ে কতই না খুশি হতেন তার বাবা মেহেদী হাসান রাব্বি। কিন্তু তিনি আজ আর নেই। চার মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
রাব্বির স্বজন শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মা ও কন্যা দুজনই ভালো আছে বলে চিকিৎসক জানিয়েছেন।
গত আগস্ট মাসে রুমি খাতুন তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামী হারানোর শোক নিয়ে সে সময় তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন। কিন্তু দীর্ঘ চার মাস পর সন্তানের মুখ দেখে তাঁর মুখে ছিল বেদনা ও আনন্দের মিশ্রণ।
মেহেদী হাসান রাব্বি মাগুরা পারনান্দুয়ালীসংলগ্ন বরুনাতৈল এলাকার মইন উদ্দিনের ছেলে। তিনি ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাগুরা পারনান্দুয়ালী উপশহরের ব্রিজ এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিতে তিনি নিহত হন।

এ ঘটনায় নিহত রাব্বির ভাই ইউনিস আলী ১৩ আগস্ট মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় মাগুরা আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, যুবলীগ, ছাত্রলীগ নেতাদেরসহ ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। তবে দীর্ঘ চার মাসেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে