মাগুরা সদরে ট্রাকচাপায় সুশান্ত শিকদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার জাগলা সাত মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশান্ত শিকদার মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের জিতেন্দ্রনাথ শিকদারের ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার জাগলা সাত মাইল নামক স্থানে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী সুশান্ত শিকদার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে