খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর জখম হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি বাজারে ঘটনাটি ঘটে। আহত চাচাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ভাইপোকে ধরে স্থানীয়রা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
আহত চাচা হলেন বানরগাতি বাজার এলাকার জনৈক রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার (৬৫)। আটক ভাইপো বাবু লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার জনৈক মোহাম্মদ আলীর ছেলে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার এসআই মো. আব্দুল হাই বলেন, আহত মো. দেলোয়ার পরিবার থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। বসুপাড়া কবরখানা এলাকায় তার ছোট বোনের সঙ্গে বসবাস করেন। গত কয়েক দিন যাবৎ আহত ব্যক্তির ছোট বোন এবং ছোট ভাইয়ের মধ্যে সাচিবুনিয়া এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আহত দেলোয়ার সাচিবুনিয়ায় ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনা জানতে পেয়ে ছোট ভাইয়ের ছেলে বাবু ক্ষুব্ধ হয়ে চাচাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে।
এরপর বাবু পরে জানতে পারে চাচা বানরগাতি আল্লাহর দান নামক একটি ফলের দোকানে বসে আছেন। এরপর বাবু বানরগাতি বাজারে এসে ভাই ভাই হার্ডওয়্যার ২ নামক দোকানে গিয়ে একটি ধারালো ছুরি ক্রয় করে। পরে চাচাকে দেখতে পেয়ে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে চাচার গলায় ছুরি দিয়ে আঘাত করে।
স্থানীয়রা ঘটনা দেখে বাবুকে নিবৃত্ত করার চেষ্টা করে। পরে তাঁকে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত চাচাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর অবস্থা শঙ্কামুক্ত। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধারসহ ভাইপোকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে