মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে হারুন ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কানুটিয়ার শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন কানুটিয়া গ্রামের মইজ উদ্দিন ফকিরের ছেলে। আহতরা হলো মালিহা (৬), মিন্টু (৪০) ও আলিম (৫০)।
আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হারুন ফকির হাসপাতাল থেকে রোগী দেখে ফিরছিলেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রাত পৌনে ৮টায় বিনোদপুর ভায়া মহম্মদপুর সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে হারুন ফকির নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় তিন যাত্রী। আহতদের উন্নত চিকিৎসার জন্য বশেমুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে