রমজানের অর্ধেক শেষ। আর সপ্তাহ দুই পরেই পবিত্র ঈদুল ফিতর। তবে ঈদ উৎসব ঘিরে খুলনা নগরের বিপণিবিতানগুলো (মার্কেট) এখনো জমে ওঠেনি। বড় বড় মার্কেটের ব্যবসায়ীরা বাহারি ঈদ পোশাকের পসরা সাজিয়ে বসলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।
যদিও বিক্রেতারা বলছেন, ঈদের বেচাকেনা না বাড়লেও আগের চেয়ে ভিড় বেড়েছে। হয়তো চাকরিজীবীরা বেতন-বোনাস পাওয়ার অপেক্ষায় আছেন।
গতকাল সোমবার নগরের বড় বড় মার্কেট, শপিংমলে ক্রেতা উপস্থিতি কম দেখা গেলেও ছোট ছোট মার্কেটে ক্রেতা সমাগম একটু বেড়েছে। এসব মার্কেটে পোশাকের দাম তুলনামূলক কম থাকায় নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ভিড় দেখা যায়। শপিংমলগুলোয় পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে।
নগরীর ঐতিহ্যবাহী নিউমার্কেটে দেখা যায়, অধিকাংশ শপিংমল ফাঁকা। জ্যোতি গার্মেন্টস নামের একটি দোকানের মালিক কামাল হোসেন অলস সময় কাটাচ্ছেন। তিনি বলেন, ‘ব্যবসা খুবই খারাপ। গত বছর আরও খারাপ ছিল। এই সময়টাতে ক্রেতা সরগরম থাকে। এ বছর তেমনটা দেখা যাচ্ছে না।’
পাশের নিউ কালার গার্মেন্টস নামের একটি দোকান ভারতীয় পোশাকের ব্র্যান্ড বিপুল, বিনয়, বিবেক, সোয়াবাতের ফ্রক, গাউন, থ্রিপিস এবং পাকিস্তানি নূর, তাওক্কাল, কারিজমা ব্রান্ডের থ্রিপিস দিয়ে সাজানা হয়েছে। এসব পোশাকের দাম সাড়ে ৪ হাজার থেকে শুরু করে ৬ হাজার ৪০০ টাকা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির মালিক সুপন দত্ত বলেন, ‘পাকিস্তানি ব্র্যান্ডের থ্রিপিসের চাহিদা বেশি দেখা যাচ্ছে।’ গোল্ডেন আই নামের আরেক দোকানের বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘করোনার প্রকোপের সময়ের চেয়েও এবার বিক্রি খারাপ। তবে ১ এপ্রিল থেকে বিক্রি বাড়ার আশা করছি।’
নিউমার্কেটে ক্রেতা সংকট থাকলেও নগরীর ডাকবাংলোর শহীদ সোহরাওয়ার্দী ও রেলওয়ে বিপণিবিতানগুলোয় ভিড় বেশি দেখা যায়। বেলা ১টার দিকে এসব মার্কেট ঘুরে দেখা যায়, শ্রমজীবী ও নিম্নমধ্যবিত্তদের সমাগম বেশি।
নার্গিস বেগম নামের এক ক্রেতা বলেন, ছোট ছেলের জন্য ৩৫০ টাকায় একটি পাঞ্জাবি কিনেছি। এবার সব জিনিসের দাম অনেক।
এদিকে দরজির দোকানেও এবার মন্দা যাচ্ছে। নিউমার্কেট, হাজী মালেক চেম্বার, আক্তার চেম্বার প্রভৃতি মার্কেটের টেইলার্সের মালিকেরা জানান, এ বছর পোশাক তৈরির কাজের চাপ কম। তাঁরা আগে ১০ রোজার পর আর কাজ নিতে পারতেন না।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে