অস্ত্র, গোলাবারুদসহ সুন্দরবনের ডাকাত আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিসসংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে কোস্ট গার্ড বেইস, মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভেতরে পালিয়ে যান। পরে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেনকে (৩৩) আটক করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।
আটক মো. বিল্লাল হোসেন (৩৩) খুলনার কয়রা থানার বাসিন্দা।
সিয়াম-উল-হক আরও জানান, বিল্লাল দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছেন।
উদ্ধার করা অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে