
মেহেরপুরের গাংনীতে বাস ও ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক বুলবুল হোসেন (৪৪) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার ও কয়েকজন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের গাংনী উপজেলার চ্যাংড়া ফতাইপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাসের হেলপার নাহিদ হাসান (২৮) এবং যাত্রী জুলফিকার আলী (১৮), আবু বক্কর (১৯) ও তবিবুর রহমান (৮)।
প্রত্যক্ষদর্শী জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের যাত্রীবাহী একটি বাস চেংগাড়া বাজারের অদূরে একটি কালভার্টের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার সময় বাসটি একটু নিচু জায়গায় পড়ে কাত হয়ে গেলে হেলপার ও কয়েকজন যাত্রী আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারুক হোসেন বলেন, ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক বুলবুল হোসেন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক পলাতক রয়েছে। তাঁকে আটকের চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে