
খুলনার বটিয়াঘাটার ছাত্র অরিত্র ঘোষ জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে লড়তে আগামীকাল শনিবার ঢাকার উদ্দেশে যাবেন। তিনি উপজেলার ডিগ্রি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।
অরিত্র ঘোষ বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক প্রতাপ ঘোষের ছেলে। তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিযোগিতা আগামী রোববার থেকে শুরু হবে। দেশের আট বিভাগীয় চ্যাম্পিয়নশিপের সঙ্গে লড়বেন তিনি। অরিত্র ২০১৭ সালে দাবাতে জাতীয় পুরস্কার পান এবং একাধিকবার জাতীয় যুগ্ম রানার্সআপ অর্জন করেন। অরিত্র এসএসসিতে কৃতিত্ব অর্জন করায় যশোর শিক্ষা বোর্ড মেধা বৃত্তি লাভ করেন।
দেশের সাবেক প্রধানমন্ত্রীর শিক্ষা মেধা কল্যাণ ট্রাস্টি থেকে স্কলারশিপ অর্জন করেন। তা ছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণিতে স্কলারশিপ অর্জন করেন তিনি। অরিত্র জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করে খুলনা বিভাগের সুনাম বয়ে আনবে বলে আশাবাদী তাঁর পরিবার।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে