রামপাল (বাগেরহাট): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় বাড়তে শুরু করেছে।
সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানিয়েছেন, সাগরে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে।
এদিকে মোংলার পশুর নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ায় পৌর শহরের বিভিন্ন সড়কসহ নিচু এলাকা তলিয়ে গেছে। পশুর নদীর পাড়ের কানাইনগর, চিলা, কলাতলা, সুন্দরতলা, জয়মনি এলাকার নিচু এলাকা দেড় থেকে দুই ফুট কোথাও কোথাও এর বেশিও পানি উঠেছে। তবে রাতের জোয়ারে আরও বেশি পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দুর্যোগ মোকাবিলায় মঙ্গলবার সকালে উপজেলায় জরুরি সভা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, সকল দুর্যোগ থেকে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে আসছে, এবারও তাই হবে। তারপরও মোংলা-রামপালে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে