খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিসংখ্যান ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু জাফর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাতে খুলনা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মা ও লিভারের রোগে ভুগছিলেন।
আবু জাফরের সহপাঠীরা জানান, গত বছর ডিসিপ্লিনের ফলাফলে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড পান আবু জাফর। গত ১২ আগস্ট তাঁর অপারেশন হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ডিসিপ্লিনের শিক্ষার্থী হাসিব সায়েদ বলেন, ‘আবু জাফর অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় সমাবর্তনে হয়তো গোল্ড মেডেল পেতেন। ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার উপযুক্ত ছিলেন।’
গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আবু জাফরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে খুবির অধ্যাপক মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় মরদেহ খুলনার কয়রায় গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আজ শনিবার কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম এক বিবৃতিতে পরিসংখ্যান ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী মো. আবু জাফরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক উত্তম কুমার মজুমদার ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে