নিষিদ্ধ সংগঠন জেএমবি’র খুলনা বিভাগের প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বিরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বিস্ফোরক মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের আইনজীবী কাজী সাব্বির আহমেদ।
দণ্ডপ্রাপ্ত জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বির নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মাইরখোলা এলাকার গেদু মোল্লা ওরফে গেদু মিস্ত্রির ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে মিয়াপাড়া থেকে র্যাবের হাতে আটক হন জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বির। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেন। এরপর তাঁর দেখানো স্থান থেকে র্যাব দৌলতপুর থানা এলাকার রৈবরাগীপাড়া যশোর ছাত্রাবাসের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
এর পরদিন ৩০ ডিসেম্বর রাতে র্যাবের ডিডি ইউনুছ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ২০০৬ সালের ১৯ জানুয়ারি দৌলতপুর থানার এসআই জাহেদুল হক সরকার তাঁকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ অভিযোগে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে