
যশোরের মনিরামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভাটার মালিক ও শ্রমিকেরা।
উপজেলার ৪২টি ভাটার মালিক ও হাজারো শ্রমিক আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও নিশাত তামান্নার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভাটার মালিকেরা ইউএনওর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেন।
উপজেলার বিভিন্ন ইটভাটা থেকে শ্রমিকেরা এর আগে হেঁটে ও যানবাহনে চড়ে মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। বিক্ষোভ সমাবেশে তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। এ সময় জামায়াতে ইসলামী ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী গাজী এনামুল হক উপস্থিত ছিলেন।
সমাবেশে মুন ব্রিকসের মালিক রবিউল ইসলাম মিঠু বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাদে ভাটা চালানোর সব ধরনের কাগজপত্র আমাদের আছে। আমরা প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা কর দিই। আমরা চাই বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সরকার আমাদের ভাটা চালানোর জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিক।’
ইটভাটা মালিক সমিতির মনিরামপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, ‘ইটভাটার সঙ্গে মনিরামপুরের হাজারো পরিবারের জীবন ও জীবিকা জড়িত। এই ভাটাগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। আমরা চাই মনিরামপুরে আর কোনো ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না হোক। বন্ধ করা হোক ভাটায় ভাঙচুর কার্যক্রম। তা না হলে আমরা সরকারকে কর দেওয়া বন্ধ করে দেব।’
ইউএনও নিশাত স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাটার মালিকদের দেওয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে