
খুলনার সবচেয়ে বড় ঈদের জামাত খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হবে ৷ খুবির কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে মাঠকে জামাতের উপযোগী করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশেষ করে, মাঠ পরিষ্কার করে বাঁশ পুঁতে ও শামিয়ানা টাঙিয়ে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এ ছাড়া ইতিমধ্যে মাঠে ‘ঈদ মোবারক’ লেখাসংবলিত ব্যানার টাঙানো হয়েছে। পাশাপাশি ঈদের জামাত আয়োজনের বিষয়টি খুলনাবাসীকে জানাতে প্রচার-প্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে আজ রোববার সকালে সরেজমিনে কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের কাছ থেকে ঈদের জামাত আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মাঠের কাজ শেষ করতে নির্দেশনা দেন এবং প্রথমবারের মতো মাঠে আয়োজিত ঈদের জামাতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসীকে আমন্ত্রণ জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, প্রশাসন শাখাপ্রধান আবদুর রহমান, এস্টেট শাখাপ্রধান এস এম মোহাম্মদ আলী, উপাচার্যের সচিব মো. মিজানুর রহমান খান, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম কারি মুস্তাকিম বিল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ঈদের জামাত কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয়। এবারই প্রথম ব্যাপকসংখ্যক লোকের ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে আয়োজন করা হচ্ছে। এ বছর ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে