
সাতক্ষীরায় মানসিক ভারসাম্যহীন এক নারীর বিরুদ্ধে নিজের দুগ্ধপোষ্য শিশুসন্তানকে আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের বয়স্ক মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নুনগোলা গ্রামে ওই নারীর বাবা খোদাবক্সের বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক ওই নারীকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। এ ছাড়া মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম শান্তা পারভীন (৩০)। তিনি সদর উপজেলার কুশখালী গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত খোদাবক্সের মেয়ে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিশুর নাম আশরাফী খাতুন। তার বয়স ২ মাস ৪ দিন। আর শান্তার মায়ের নাম হোসনেয়ারা বেগম (৬৫)।
জানতে চাইলে নুনগোলা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান আজকের পত্রিকাকে জানান, কুশখালী গ্রামের আজহারুল ইসলামের সঙ্গে পাঁচ-ছয় বছর আগে শান্তার বিয়ে হয়। তিনি আগে স্বাভাবিক মস্তিষ্কের থাকলেও সম্প্রতি মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এসব কারণে স্বামী আজহারুল গতকাল বুধবার তাঁকে নিয়ে শ্বশুরবাড়িতে আসে। আজ স্ত্রী ও সন্তানকে রেখে তিনি বাড়িতে চলে যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সদর থানার এসআই শিবলুর রহমান আজকের পত্রিকাকে জানান, আজ বেলা ৩টার দিকে শান্তা তাঁর দুগ্ধপোষ্য শিশু আশরাফীকে জ্বলন্ত চুলার মধ্যে ঢুকিয়ে দেন। বিষয়টি দেখতে পেয়ে শান্তার মা হোসনেয়ারা খাতুন শিশুটিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন। এ সময় শান্তা হাতে থাকা লাঠি দিয়ে সজোরে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান হোসনেয়ারা। এরই মধ্যে চুলার আগুনে পুড়ে মারা যায় শিশু আশরাফী। পরে পরিস্থিতি ভয়াবহতা বিবেচনা করে স্থানীয়রা শান্তাকে আটকে রেখে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থাকার ওসি শামিনুল হক জানান, পরিবারের সদস্যরা দাবি করছেন, শান্তা বছরখানেক মানসিক ভারসাম্যহীন ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। শান্তাকে থানায় আনা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে