খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মনিরুজ্জামান (৪৫) ওরফে কালু নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত মো. মনিরুজ্জামান নগরীর খানজাহান আলী থানার অ্যাজাক্স জুট মিল কলোনির বাসিন্দা ও মৃত আব্দুস সামাদের ছেলে।
কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নির্মাণশ্রমিক মোহাম্মদ কালু কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রকৌশলী আবু হায়াত বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় একজন নির্মাণশ্রমিক পড়ে মারা গেছেন। বিষয়টি উপাচার্যসহ অন্যদের জানানো হয়েছে।
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন খান বলেন, নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে