
বাগেরহাটে সাগর থেকে ধরা পড়া সাড়ে ১৮ কেজি ওজনের একটি ভেটকি (পাতারি) মাছ সাড়ে ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের কেবি বাজার সামুদ্রিক মৎস্য আড়তে এই মাছটি বিক্রি হয়। চার দিন আগে বঙ্গোপসাগরে জেলার কচুয়া উপজেলার বগা এলাকার জেলে মো. নজরুল ইসলামের জালে এই মাছটি ধরা পড়ে।
ট্রলার থেকে মাছটি তুলে আড়তে নিয়ে আসলে ভোক্তা ও ব্যবসায়ীদের ভিড় জমে মাছটিকে দেখতে। উন্মুক্ত নিলাম পদ্ধতিতে সাড়ে ১৮ হাজার টাকায় ব্যবসায়ী আশা মোল্লা মাছটি ক্রয় করেন। ৩–৫ কেজির ভেটকি মাঝেমধ্যে পাওয়া গেলেও, এত বড় ভেটকি খুব কম পাওয়া যায় বলে জানান ব্যবসায়ীরা।
ট্রলারমালিক মো. নজরুল ইসলাম বলেন, ‘এবার তেমন ভালো মাছ পাইনি। তারপরও চার দিন আগে এই বড় ভেটকিটি পাই। সাড়ে ১৮ হাজার টাকা বিক্রি করেছি। এ ছাড়া এবার ছয়টি লাক্ষ্মা, বেশ কিছু বড় জাবা ও চার কেজি ওজনের একটি ভেটকি মাছ পেয়েছি। এগুলোও বিক্রি করেছি। তবে ইলিশ মাছ তেমন পাইনি।’ ইলিশ মাছ একটু বেশি পেলে লাভ হতো বলে জানান তিনি।
ব্যবসায়ী আশা মোল্লা বলেন, ‘এত বড় মাছ সব সময় পাওয়া যায় না। তাই কিনলাম। লাভ হবে কি না জানি না।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে