
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার দুই সাক্ষীকে ছুরিকাঘাত করেছেন মামলার আসামিরা। এ ঘটনায় গুরুতর আহত দুই ভাইকে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মান্দারতলা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত দুই ভাই যাদবপুর ইউনিয়নের ধান্যহারিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে হাসান ও আজিজুল।
স্থানীয় লোকজন জানান, সকালে হাসান ও আজিজুল বাড়ি থেকে মহেশপুর আসার পথে সোহাগের দোকানে মোটরসাইকেলে তেল নিচ্ছিলেন। সে সময় জামিনে থাকা বিচারাধীন একটি হত্যা মামলার আসামিরা দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে পালিয়ে যান আসামিরা।
পরে বাজারের লোকজন তাঁদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর সদর হাসপাতালে পাঠান।
স্থানীয় লোকজন বলেন, হাসান ও আজিজুল ২০২৩ সালে ধান্যহারিয়া গ্রামের টিটু হত্যার প্রধান সাক্ষী। ওই মামলার আসামিরা জেল থেকে বেরিয়ে এসে কয়েক দিন ধরে তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। আজ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন তাঁরা।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন পারভেজ জানান, সকালে স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। যেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর হাসপাতালে পাঠানো হয়।
মহেশপুর থানার এসআই আসাদ বলেন, ‘ঘটনার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। ঘটনা যাঁরা ঘটিয়েছেন, তাঁরা টিটু হত্যা মামলার আসামি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে