ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-বাখরবা গ্রামের আব্দুল খালেকের ছেলে আল আমিন। বয়স ৩২ হলেও তাঁর উচ্চতা মাত্র ৪২ ইঞ্চি। বিয়ের জন্য তাঁর জন্য কনে মিলবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন বাবা-মা। কুষ্টিয়ার ইবি থানার করিমপুর গ্রামের আকমল জোয়াদ্দারের মেয়ে আসমা খাতুনেরও উচ্চতা ৪২ ইঞ্চি। তাঁর বিয়ে নিয়েও চিন্তায় ছিলেন বাবা-মা। গত ৩ ফেব্রুয়ারি হয়ে গেল এই দুজনের বিয়ে। কুষ্টিয়ার ইবি থানার করিমপুর গ্রামে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। এই বিয়ের পর বর-কনের পাশাপাশি দুই পরিবারের সদস্যদের মুখেও ফুটেছে স্বস্তির হাসি।
বিয়ের পর নববধূ আসমা এসেছেন শ্বশুরবাড়িতে। এখনো শেষ হয়নি বিয়ের পরবর্তী সামাজিক আনুষ্ঠানিকতা। নবদম্পতিকে দেখতে সকাল থেকেই বরের বাড়িতে ভিড় করছে স্থানীয়রা। অনেকে উপহারও দিচ্ছেন তাঁদের।
কথা হয় বর আল আমিনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়ে দেখে আমার পছন্দ হয়। এরপর দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়।’
নববধূ আসমা খাতুন বলেন, ‘এই বিয়েতে আমি অনেক খুশি। বিয়ের পর স্বামীর বাড়িতে এসেছি। এখানে সবাই আমাকে সম্মানের চোখে দেখছে।’
আল আমিনের বাবা আব্দুল খালেক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, ‘পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে আল-আমিন সবার ছোট। অনেক দুশ্চিন্তায় ছিলাম তার বিয়ে নিয়ে। অনেক চেষ্টা করেছি, কিন্তু এত দিন পাত্রী মেলেনি। শেষমেশ ছেলের বিয়ে হয়েছে। এতে আমি ভীষণ খুশি। অনেক মানুষের দোয়া নিয়েছি।’
আসমা খাতুনের বড় বোন শিউলী খাতুন বলেন, ‘আমাদের বাড়ি কুষ্টিয়ায়। আমার বাবা একজন কৃষক। এই বোনের বিয়ের জন্য পরিবারে একটা টেনশন ছিল। শেষ পর্যন্ত বোনকে বিয়ে দিতে পেরে পরিবারের সবাই খুশি। স্বামীর পরিবারের সবাই হাসিমুখে মেনে নিয়েছে। ধুমধাম করেই ওদের বিয়ে হয়েছে।’
আল আমিনের ফুপু স্বর্ণা খাতুন বলেন, ‘আল্লাহ জোড়া মিলিয়ে দিয়েছে, বউমা পেয়ে আমরা খুশি।’
এই বিয়ের ঘটক শৈলকুপার রিপন মিয়া বলেন, ‘দুই পরিবারের সঙ্গেই আমার আত্মীয়তা রয়েছে। একদিন খবর পাই আসমার বিয়ের জন্য পাত্র খোঁজাখুঁজি চলছে। এই খবর পেয়ে আমি ছেলের বাবার সঙ্গে কথা বলি। এরপর দুই পরিবারের দেখাশোনার মাধ্যমে গত শুক্রবার তাঁদের বিয়ে হয়। এমন বিয়ে দিতে পেরে আমি খুশি।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে