
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হয়েছেন সাগর আহমেদ ও সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ নির্বাচন হয়।
নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ গত সেশনে জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। এবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর বাড়ি জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামে। সাগর আহমেদ চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
নবনির্বাচিত সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম গত সেশনে জেলা কমিটির অফিস সম্পাদক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে।
জেলা ছাত্রশিবিরের বিদায়ী সভাপতি মহসিন এমদাদ জামেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. সালাউদ্দিন। অতিথি ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু মুসা।
নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ বলেন, ‘এই দায়িত্বের জন্য মহান আল্লাহ আমাদের মনোনীত করেছেন। আমরা যেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করি।’ তিনি আরও বলেন, ‘কয়েক দিনের মধ্যে উপজেলা, পৌর, থানাসহ সাংগঠনিক বিভিন্ন ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে। তারপর এক সপ্তাহের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, ইনশা আল্লাহ।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে