খুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগ আনেন।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৭ সালে তালাক দেওয়া আমার স্ত্রী খুলনায় আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য তুলে ধরে একটি সংবাদ সম্মেলন করেছের। আমাদের প্রপার্টি রিলেটেড পারিবারিক বিবাদের জেরে আমার বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদের প্ররোচনায় আমার সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতু এই সংবাদ সম্মেলনটি করেন।
আল মামুন বলেন, ‘জান্নাতী খাতুন মিতু খালিশপুর হাউজিং সোসাইটিতে বসবাস করেন। তাঁর বাবার নাম মইনুল ইসলাম। খুলনা রেলওয়ে মার্কেটে তাঁর একটি ইলেকট্রনিকের দোকান ছিল। সেখানে তিনি দোকানদারি করতেন। ২০০৮ সালে পারিবারিকভাবে আমি মিতুকে বিয়ে করি। বিয়ের শুরু থেকেই তিনি উগ্র, উচ্ছৃঙ্খল এবং অবাধ্য। তাঁর কারণে পারিবারিক অশান্তি লেগেই ছিল। ২০১৭ সালে আমি তাঁকে তালাক প্রদান করি।’
অন্যদিকে গত রোববার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মিতু অভিযোগ করেন, মিউনিসিপ্যাল ট্রাঙ্ক রোডনিবাসী এম এ কুদ্দুসের ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে আমার বিয়ে হয়। আমার স্বামী একজন মেরিন ইঞ্জিনিয়ার। বিদেশি জাহাজে উচ্চ বেতনে কর্মরত। তাঁর পছন্দের কারণে আমি চাকরি না করে সংসার জীবন শুরু করি। মামুনের ঔরসে ও আমার গর্ভে তিন সন্তান জন্ম নেয়। বড় ছেলে (১৪) খুলনা জিলা স্কুলে, ছোট ছেলে (৮) সেন্ট জোসেফ স্কুলে ও মেয়ে (৫) স্কুলে লেখাপড়া করছে। স্বামী চাকরিসূত্রে বছরের অর্ধেক সময় জাহাজে, বাকি অর্ধেক সময় আমাদের সঙ্গে থাকত।’
লিখিত বক্তব্যে মিতু বলেন, ‘বিয়ের পর থেকে টের পাই আমার স্বামী পর নারীতে আসক্ত। অনেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সংসার ও সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি তাঁকে সংশোধন করার চেষ্টা করি। কিন্তু কথায় কথায় তিনি গালাগাল এবং আমাকে মারধর করতেন। নির্যাতন এতটাই ভয়াবহ ছিল যে, একবার আমাকে দুই ছেলে নিয়ে ৮ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।
২০২১ সালে আমার স্বামী তাঁর ভগ্নিপতির খালাতো বোনকে বিয়ে করেন। এ ঘটনার পর আমি তাঁর সংসার ছেড়ে নাবালক তিন সন্তান নিয়ে খালিশপুরে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হই। কিন্তু আমার সন্তানেরা বিশেষত বড় ছেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ বাবার সঙ্গে ওর ছিল সবচেয়ে মধুর সম্পর্ক। সে সবসময় তার বাবার কথা বলত এবং নানাবাড়ি ছেড়ে নিজের বাড়িতে যেতে চাইত।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘খালিশপুরে বসবাস করলেও আমার তিন সন্তান খুলনায় স্কুল ও কোচিং করে। যে কারণে দিনের বেশির ভাগ সময় আমরা খুলনায় কাটাই। স্কুল ও কোচিং সেন্টার থেকে আমার ছেলের বাবার বাড়ি ট্রাঙ্ক রোড খুবই কাছে হওয়ায় সে প্রায়ই বাবাকে একবার দেখার জন্য ওই বাসায় যেতে চাইত। গত ১২ নভেম্বর আমার তিন ছেলেমেয়ে বিকেলে পড়া শেষে ট্রাঙ্ক রোডের বাসায় যায়। সেখানে পৌঁছামাত্র আমার স্বামী, তাঁর নতুন স্ত্রী ও বাসার কর্মচারীরা আমার সন্তানদের অকথ্য ভাষায় গালাগাল ও একপর্যায়ে মারধর করে বাসা থেকে বের করে দেয়।
প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আমি সেখানে ছুটে গেলে আমাকেও বেদম মারধর করা হয়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার পেয়ে খুলনা সদর থানায় অভিযোগ দেওয়ার জন্য গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস আমার সঙ্গে চরম দুর্ব্যবহার করেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে