
মোংলা বন্দরের কাছে পশুর নদে এলপিজিবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকা থেকে পাঁচ জেলে নদীতে ছিটকে পড়েন। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন।
গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি আব্দুল হাকিম (১৮)। তিনি খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। তাঁকে উদ্ধারে আজ শনিবার সকাল থেকে অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড। তবে দুপুর পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ টন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা এলপিজিবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়। বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এ সময় নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে ছিটকে পড়েন। চারজন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ থাকেন। তাঁকে উদ্ধারে আজ সকাল থেকে দুর্ঘটনাস্থল পশুর নদের করমজল এলাকায় অভিযান চালানো হয়। তবে দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে জানালে তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান এখনো চলছে।
এদিকে এলপিজিবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা বলেন, তাঁদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে