
বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিনা লাভের বাজার’ চালু করেছে। এখান থেকে আলু, পেঁয়াজ, ডালসহ নানা পণ্য বাজারের চেয়ে কম দামে কিনতে পারছেন ক্রেতারা।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে এ বাজার চালু করেন স্বেচ্ছাসেবকরা। সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ বাজারে কম দামে পণ্য কিনতে ভিড় জমিয়েছেন স্বল্প আয়ের মানুষরা। খোলা বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি তাঁরা।
কচুয়া উপজেলার নুরুল হক বলেন, ‘দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এখানে কম দামে আলু, পেঁয়াজ, ডাল ও মিষ্টি কুমড়া কিনেছি। খুব উপকার হলো।’
আরেক ক্রেতা সোনাম উদ্দিন শেখ বলেন, ‘এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক। যদি এটি নিয়মিত হতো, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো।’
খোলা বাজারে ৭৫ টাকার আলু এখানে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। ১২০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকায়। ১১০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়।
এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, মুলা, লাল শাকসহ অন্যান্য সবজি বাজার মূল্যের চেয়ে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ ক্রেতা এ বাজার থেকে স্বল্প মূল্যে পণ্য কিনেছেন।
‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি শুক্রবার এ কার্যক্রম চালু থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে