
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা সভাপতি হয়েছেন হাফেজ মোরশেদ আলম এবং সেক্রেটারি হয়েছেন আহমেদ আব্দুল্লাহ। আজ রোববার জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার বিকেলে বাগেরহাটের আল ফারুক সোসাইটি মিলনায়তনে সদস্য সম্মেলনের মাধ্যমে খুলনা অঞ্চলের শাখাগুলোর নতুন কমিটি ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের জন্য বাগেরহাট জেলা কমিটির দায়িত্ব পেয়েছেন তাঁরা দুজন।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন জেলা কমিটির নেতৃবৃন্দ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে