ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার কর্মদিবস শেষে শুরু হবে ঈদের ছুটি, যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। ৫ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।
বাণিজ্য-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়কপথে ৮০ শতাংশ বাণিজ্যই বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। প্রায় ১২ হাজার মানুষ এই বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। সরকারি হিসাব অনুযায়ী, বন্দর থেকে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তবে টানা আট দিনের ছুটির কারণে বাণিজ্যে স্থবিরতা আসবে এবং রাজস্ব ঘাটতির শঙ্কা রয়েছে।
ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর পাশাপাশি আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘বেনাপোল বন্দরে হাজার হাজার কোটি টাকার পণ্য সংরক্ষিত রয়েছে। ছুটির মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
এদিকে ভারতীয় ট্রাকচালক অশোক কুমার জানান, বাংলাদেশে আট দিন ছুটির কারণে তাঁরা পণ্য পরিবহন করতে পারবেন না। বন্দরেই তাঁরা খালাসের অপেক্ষায় থাকবেন।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ছুটির মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে