
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র–গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের ওই বাড়িতে অভিযানটি পরিচালনা করে যৌথবাহিনী।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে–একটি রাইফেল, একটি রিভলবার, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, চারটি রাইফেলের গুলির খোসা, চারটি রাইফেলের গুলির সামনের অংশ, ২০ রাউন্ড রিভলবারের গুলি, দুইটি রাইফেলের গুলির চার্জার, একটি পিস্তলের কভার, একটি রাইফেলের কভার, তিনটি ভারতীয় ১০ রুপির নোট, একটি ভারতীয় ২০ রুপির নোট, দুটি ভারতীয় ১০০ রুপির নোট, একটি বাইনোকুলার, নয়টি পাসপোর্ট ও একটি কালো রঙের ব্যাগ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব বলেন, ‘সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়ির চতুর্থ তলায় অভিযান চালায়। এই সময় বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে বাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘এই ব্যাপারে শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মামলা দায়ের করা হবে। এ ছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’
অস্ত্র উদ্ধারের বিষয়টি অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের স্ত্রী মেহের নিগার স্বপ্না। তিনি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হারুন একজন মুক্তিযোদ্ধা। তার ১৯৭২ ও ১৯৭৩ সালে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে।’
মেহের নিগার স্বপ্না বলেন, ‘২০০৯ সালের ৬ জানুয়ারি যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু হয়েছিল সেগুলি ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা চাওয়া হয়েছে। আমাদেরটা চাওয়া হয়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, চাইলে আমরাও জমা দিতাম।
তা ছাড়া কাজের জন্য আমি খুলনার বাইরে অবস্থান করায় বাসায় কেউ ছিল না। সে কারণে লাইনসের কপি দেখাতে পারিনি।’ তবে তিনি লাইসেন্সের ফটোকপি এই প্রতিবেদকের হোয়াটস অ্যাপে পাঠান এবং পুলিশকেও পাঠাবেন বলে জানান।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে