
যৌক্তিক ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর আইটি পার্কের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিদ্যুৎ বিলের জটিলতা নিরসন ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিও জানানো হয়।
বিক্ষোভকারীরা বলেন, যশোর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ভাড়া প্রতি স্কয়ারফুটে ৫ থেকে ১০ টাকার মধ্যে। অথচ সফটওয়্যার পার্কে নেওয়া হচ্ছে ২২ থেকে ৩০ টাকা পর্যন্ত। এ ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে। বিক্ষোভকারীরা যৌক্তিক ভাড়া নির্ধারণ ও বিদ্যুৎ বিল সমস্যার সমাধান ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য হাইটেক পার্ক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সমস্যা সমাধান না করে কালক্ষেপণ করে বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করার অভিযোগ এনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আহসান কবীর, সহসভাপতি ইমানুর রহমান ইমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাহিদুল ইসলাম প্রমুখ। এতে ৩৫টি কোম্পানির মালিক ও অফিসের প্রধানেরা অংশগ্রহণ করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে