
ঘূর্ণিঝড় রিমালে কুষ্টিয়ার মিরপুরে টিনের চালার নিচে পড়ে বাদশা মল্লিক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা মল্লিক ওই এলাকার মৃত খবির মল্লিকের ছেলে।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সকালে ঘুর্ণিঝড় রিমালের দমকা হাওয়ায় দাসপাড়া এলাকার বাসিন্দা বাদশা মল্লিকের বাড়ির টিনের চালা ভেঙে পড়ার উপক্রম হয়। এ সময় বাদশা চাল ঠেকাতে গেলে টিনের চালা ভেঙে তাঁর ওপর পড়ে। এ সময় চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক নিহত হন।
ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসাকের কার্যালয়ের জেলা ত্রাণ ও পুর্নবাসন শাখা থেকে মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে