
ঝিনাইদহ সদরের বানিয়াবহু বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রিংকু বিশ্বাস (৩০) ও মো. নাজমুল (২৬)। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিংকু সদর উপজেলার বাগুটিয়া গ্রামের মৃত রুহুল বিশ্বাসের ছেলে এবং নাজমুল হুদা সুরাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রুহুল বিশ্বাসের ছেলে রিংকু বিশ্বাসের সঙ্গে সাবেক চেয়ারম্যান কবির হোসেনের রাজনৈতিক বিরোধ চলছিল। এরই জেরে রাতে রিংকু বিশ্বাসের ওপর হামলা চালানো হয়। এ সময় রিংকু বিশ্বাসের সঙ্গে থাকা মো. নাজমুলকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। উভয় পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।
আহত রিংকুর চাচাতো ভাই লিমন বিশ্বাস বলেন, ‘আমাদের পরাস্ত করার জন্য কবির চেয়ারম্যান নিজে থেকে অন্যদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। রিংকু ও নাজমুলের অবস্থা খুবই খারাপ। সাবেক চেয়ারম্যান কবির ইউনিয়নে বিরোধ সৃষ্টি করে চলেছে।’
নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঘটনাস্থল সুরাট ইউনিয়নের মধ্যে। সেখানে আমি বা আমার কোনো লোক ছিল না। নিজেরাই এ ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে। মূলত এই নলডাঙ্গা ইউনিয়ন ও আশপাশের এলাকায় এই লিমন ও রিংকুরা মিলে সব ধরনের মাদক ব্যবসা করে বেড়ায়। আমাদের পরিবারের ওপরও একাধিকবার তারা হামলা করেছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।’
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম সিদ্দিকী জানান, আহত দুজনের শারীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। থানায় অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে