
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঝিনাইদহ লাইন পরিবহনের একটি বাস চুরি হয়েছে। যার সিরিয়াল নম্বর ১৪-৭৮৫৩। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাসটির নিয়মিত চালক সাদিক রাকিব জানান, শুক্রবার রাতে অন্য চালক লালপুর থেকে ঝিনাইদহে এসে টার্মিনালে বাসটি রেখে বাড়িতে যান। অন্যদিকে চালকের সহকারী শৌচাগার থেকে ফিরে এসে দেখেন, নির্দিষ্ট জায়গায় বাসটি নেই। পাশে থাকা এক চায়ের দোকানদার জানান, এক লোক বাসটি চালিয়ে নিয়ে গেছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, বাসটি হাটগোপালপুর, মাগুরা হয়ে খুলনার রূপসা সেতুর ৪ নম্বর টোল প্লাজা ভেঙে বেরিয়ে গেছে।
ঝিনাইদহ লাইন পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। টার্মিনাল থেকে রাত ১২টার দিকে গাড়ি চুরি হয়ে গেছে। আমরা তো এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘টার্মিনাল থেকে একটি বাস চুরি হওয়ার ঘটনা শুনেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মালিকপক্ষ। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে