কুষ্টিয়ায় ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামের একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের মৃত কাউছার আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, নছিমনে গরু নিয়ে আলামপুর পশু হাটে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে সড়কে পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারোমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গরুবোঝাই নছিমন সড়কের পাশে উল্টে পড়ে। এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে