
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হাসান পিয়ারুসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।
আটক অন্য চারজন হলেন জাতীয় নাগরিক কমিটি খুলনার কথিত সদস্য ইমন মোল্লা, জিয়াউস সাদাত, জয় হাসান ও সাকিব রহমান।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অপহৃত গাজীপুর জেলার শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমের ছেলে খুলনার বসুপাড়া এলাকায় বসবাস করেন। সেই সুবাদে তিনি খুলনায় অবস্থান করতেন।
গত শুক্রবার রাতে ওই ব্যবসায়ী উল্লেখিত আসামিদের হাতে অপহৃত হন। তাঁকে বসুপাড়ার একটি বাড়িতে আটকে রাখা হয়। বিষয়টি জানিয়ে ছেলেকে মোবাইল ফোনে ওই ব্যবসায়ী বলেন যে, তাঁকে মুক্তি পেতে হলে অপহরণকারীদের ১ কোটি টাকা দিতে হবে।
তৈমুর ইসলাম বলেন, নুর আলমের ছেলে মহানগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানান। পরে গোয়েন্দা পুলিশের পরিকল্পনায় অপহরণকারী দলের সদস্যদের ময়লাপোঁতা হোটেল গ্র্যান্ড প্লাসিডের কাছে আসতে বলা হয়। টাকা নিতে এলে জাতীয় নাগরিক কমিটির কথিত নেতা ইমন মোল্লাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের আটক করার পাশাপাশি আওয়ামী লীগ নেতা নুর আলমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে