
যশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
নিহত মারুফ উপজেলার খানপুর ইউনিয়নের মুন্সি খানপুর গ্রামের হাসান আলীর ছেলে। আহত রিমি মকমতলা খানপুর গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।
মারুফ মনিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। রিমি একই কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, সকালে মামিকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে মনিরামপুর সরকারি কলেজে আসছিল মারুফ। তারা বিজয়রামপুর খইতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কেশবপুরগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারুফের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনূপ বসু বলেন, হাসপাতালে আনার পর মারুফের মৃত্যু হয়েছে। গুরুতর আহত রিমিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) পলাশ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় দায়ী পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহত মারুফের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে