
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নায়েব আলী জোয়ারদারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। মামলার ১ নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার। শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে তাঁর অবস্থান করার খবরে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। তখন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বর্তমানে র্যাব ক্যাম্পে রাখা হয়েছে। তবে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের মিছিল শেষে নেতা-কর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে