
বাগেরহাটে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। ওই এলাকায় একটি মহিষ ও চারটি গরুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়নে পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন পিসি ডেমার মৃত্যু হক আমিনের ছেলে সাইদুর রহমান (২৭) এবং ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের শেখ কাউসারের ছেলে সেলিম শেখ (৫৫)।
নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন বলেন, দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এ সময় গরু ও মহিষ নিয়ে মাঠ থেকে বাড়িতে ফিরছিলেন সাইদুর রহমান। এ সময় বজ্রপাতে সাইদুরের মৃত্যু হয় এবং তাঁর সঙ্গে থাকা উজ্জল গুরুতর আহত হন। এ সময় তিনটি গরু ও একটি মহিষের মৃত্যু হয়।
এদিকে হেদায়েতপুর গ্রামের মাঠে বৃষ্টির সময় গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সেলিম শেখের মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা গরুটিরও মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান ও সেলিম শেখ নামের দুজনের মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে